বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

শিজানের সঙ্গে তুনিশার ২৫০ চ্যাটের কথোপকথন ফাঁস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর পাঁচ দিন পর সিরিয়ালের সেট থেকে উদ্ধার হল একটি চিরকুট। যাতে লেখা, “আমাকে সহ-অভিনেত্রী হিসেবে পাওয়া ওর সৌভাগ্য।”সেই কাগজে তুনিশার নাম তো ছিলই, তার প্রাক্তন প্রেমিক শিজান খানেরও নাম ছিল। যা দেখে তদন্তকারীদের অনুমান, তুনিশা তার প্রেমিকের সম্পর্কেই এমন মন্তব্য করেছিলেন। সেই চিরকুট হাতে পেয়ে অভিনেত্রীর মৃত্যুরহস্য আরও খতিয়ে দেখছেন পুলিশকর্তারা।

‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’ সিরিয়ালের শুটিং চলছিল। নায়ক-নায়িকা ছিলেন শিজান আর তুনিশা। সেই ধারাবাহিকের সেটেই নিজেকে শেষ করে দেন তুনিশা। জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেই তুনিশা আর শিজানকে মেকআপ রুমের ভিতরে কথা বলতে দেখা গিয়েছিল। কোনও কিছু নিয়ে তর্কাতর্কি চলছিল তাদের মধ্যে। দু’জনকেই উত্তেজিত দেখাচ্ছিল। তার ১৫ মিনিটের মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন অভিনেত্রী। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। পুলিশও এমনটিই জানিয়েছে।

এছাড়াও, তাদের কথোপকথনের ২৫০টি হোয়াটসঅ্যাপ পেজ বের করেছেন তদন্তকারীরা। সব চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। সেসবই নাকি তড়িঘড়ি ডিলিট করে দেওয়া হয়েছিল। প্রেমের সম্পর্ক ভাঙার ১৫ দিন পর গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় ২০ বছরের তুনিশার। সহকর্মীরা জানান, শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। 

এদিকে কন্যার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলতে রাজি নন মা। তুনিশার সহ-অভিনেতা শিজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, মাদক সেবন করতেন অভিনেতা। আরও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থেকে তুনিশাকে ঠকিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিন। শুধু তা-ই নয়, তুনিশাকে বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছিলেন শিজান। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছিল শিজানকে।

কেন বিচ্ছেদ করেছিলেন তুনিশার সঙ্গে? এমন প্রশ্নের উত্তরে প্রতিবারই ভিন্ন বয়ান দিয়েছেন শিজান। বুধবার শেষরাতে পুলিশ অফিসারের প্রশ্নের মুখে হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাকে। শিজানের দাবি, দু’জনের বয়সের ফারাক অনেকটাই ছিল, যা পরিবার মেনে নেবে না। তাই বিচ্ছেদের রাস্তা নিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit