শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

নওগাঁর পত্নীতলায় গণগবেষণা সম্মেলন অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ Time View

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধ :  নওগাঁর পত্নীতলায় উপজেলা গণগবষণা ফোরাম এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা এলাকা রাজশাহী অঞ্চল এর সহযোগীতায় উপজেলার ১৫১টি গণগবেষণা সমিতির দ্বিতীয় গণগবেষক সম্মেলন বৃহস্পতিবার নজিপুর জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে।“সংগঠিত মানুষ-সামাজিক পুঁজি; স্থানীয় সমস্যার সমাধাণ নিজেরাই খুঁজি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গণগবেষণা সম্মেলনের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা এলাকা রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী আছির উদ্দীন এর সঞ্চালনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সুজন উপজেলা ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সুজন উপজেলা সাঃসম্পাদক জয়নাল আবেদীন।এসময় উপজেলা গণগবেষণা সমিতির সদস্যদের ভোটে উপজেলা ফোরাম নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট্য কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান ও সাঃসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিলন কুমার মন্ডল।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit