বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

স্মার্ট ক্যাম্পাস গড়তে নেতাকর্মীদের ঢাবি ছাত্রলীগের ৮ নির্দেশনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলা বাংলাদেশ ছাত্রলীগের শপথ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি ৮টি নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ৮ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই আটটি নির্দেশনা হলো
১. আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।
২. আবাসন, খাদ্য ইত্যাদি যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সহানুভূতি নিয়ে দাঁড়াতে হবে।

৩. সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যেন ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

৪. ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নামিয়ে ফেলতে হবে এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
৫. প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র মোতাবেক মাসিক নির্বাহী সভা আয়োজন করতে হবে।
৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
৭. শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।
৮. ক্যাম্পাসে কোনো অবস্থাতেই অযথা হর্ন বাজানো যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit