সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

বন্ধ হলো জুয়া সংক্রান্ত ৩৩১টি ওয়েবসাইট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : জুয়া সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপস ও পেজ বন্ধের কার্যক্রম জোরদারের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও জাকিয়া তাবাসসুম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির বৈঠকে জানানো হয়, সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ডিজিটাল নিরাপত্তা সেল অনলাইন জুয়া (ব্যাটিং এবং ক্যাসিনো জুয়াসহ) এবং জুয়া সংক্রান্ত ৩৩১টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেজ ও ১৪টি অ্যাপস বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বিটিআরসির মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। অনলাইন জুয়া সংক্রান্ত সাইটের ইউআরএল উল্লেখ করে ই-মেইলে বা লিখিত আকারে অভিযোগ দিতে দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনলাইন জুয়ার নিয়মানুযায়ী, ওই সব খেলার চিপস কিনতে প্রয়োজন পড়ে নগদ অর্থ, ক্রেডিট বা ডেবিট কার্ড। ক্রেডিট বা ডেবিট কার্ড সহজলভ্য হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছে অনলাইন জুয়ার দিকে। কয়েকটি অপরাধীচক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে। অনলাইন জুয়াড়িরা বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে টাকা আদান-প্রদান করে থাকে।  

প্রচলিত আইন অনুযায়ী দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, টেনিসসহ বিভিন্ন লীগ ম্যাচকে ঘিরে প্রতি মুহূর্তে অবৈধ অনলাইন জুয়া বা বাজি খেলা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অব্যাহত অভিযানে প্রকাশ্যে এর হার কমলেও অনলাইনে এই খেলার প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। এতে আসক্ত হয়ে তরুণ-তরুণীরা নিঃস্ব হচ্ছে। যে কারণে অনলাইন জুয়া বন্ধের সুপারিশ করে সংসদীয় কমিটি।

এদিকে বৈঠকে মহামান্য আদালতের নির্দেশনা মোতাবেক চলতি দায়িত্বাদেশটি বাতিল করে জৈষ্ঠ্যতার ভিত্তিতে ১১৫টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit