শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায়  তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর ২০২২ইং)সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও তথ্যকমিশন এর আয়োজনে দিনব্যাপি তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মিজ নুসরাত ফাতেমা চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভাশেষে উপজেলা  তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ ) মোঃ আঃ হাকিম প্রধান অতিথি হিসাবে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এই আইনের সুফল জনগণের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি সবাইকে আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit