শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : বিএনপিকে নিজেদের শোধরানোর আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, অপপ্রচার ও বিষোদগার- এসব মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি, বাংলাদেশ ভালো আছে। তাইতো তাদের মনে জ্বালা, অন্তর্জ্বালা।’

রাজধানীর উত্তরায় মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা এখন ভাড়া নিয়ে কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতি পায়নি, অন্য কিছু পায় না, তাই এখন বলে- ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে- তখন নেত্রী বললেন, এটায় আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল। তারা বলেছে, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু। এখন সমাবেশ করার জন্য এই সেতুর উপর দিয়ে যাচ্ছেন কিভাবে? শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল- সেজন্য মনে অনেকেরই আজ বড়ই জ্বালা, তাদের এখন অন্তর্জ্বালা।’

সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, ‘সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে উদ্বোধন, শত সড়ক একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও? গুগলেও নেই। সবই শেখ হাসিনা করছেন।’

মেট্রোরেল আজ স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা বলে উল্লেখ করে- মন্ত্রী হলি আর্টিজান হামলায় নিহত মেট্রোরেলের সাতজন জাপানি শ্রমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোডশেডিং হয়েছে? হয়নি। মেট্রোরেল করে শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছে, ইয়েস- উই ক্যান।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, মেট্রোরেলে নারীদের জন্য স্পেশাল বগি থাকছে। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে ফ্রি সার্ভিস।

আজ বুধবার বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে ছোট বোনকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নূরী ও মেট্রোরেল কোম্পানির এমডি এম এন সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।- বাসস

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit