সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

সত্যিই কি গৃহযুদ্ধ হবে আমেরিকায়, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্ক, একজন মার্কিন ধনকুবের। নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই গণমাধ্যমের শিরোনামে থাকেন। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার নিয়ে নানাভাবে শিরোনামে এসেছেন তিনি।

তবে এবার নিজে থেকে নয়, তাকে শিরোনামে আনলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

দিমিত্রি মেদভেদেভ ২০২৩ সালের বিশ্ব পরিস্থিতি নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। তার ভবিষ্যদ্বাণী হলো, আগামী বছর আমেরিকায় গৃহযুদ্ধ হবে। আর গৃহযুদ্ধ শেষে টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক সেদেশের প্রেসিডেন্ট হবেন।

মঙ্গলবার ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এই ভবিষ্যদ্বাণী করেন মেদভেদেভ।

উল্লেখ্য, মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তখন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পুতিন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

মেদভেদেভ বলেন, নববর্ষের প্রাক্কালে সবাই ভবিষ্যদ্বাণী করেন। তাই ২০২৩ সাল নিয়ে তিনিও ভবিষ্যদ্বাণী করছেন।

মেদভেদেভের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে, আগামী বছর তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১৫০ ডলার হবে। গ্যাসের দামও বাড়বে।

যুক্তরাজ্য আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেবে বলে ভবিষ্যদ্বাণী মেদভেদেভের। আর যুক্তরাজ্যের ফিরে আসার পর ইইউ ভেঙে যাবে।

মেদভেদেভের ভবিষ্যদ্বাণী, আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ হবে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে। গৃহযুদ্ধ শেষে টেসলাপ্রধান মাস্ক আমেরিকার প্রেসিডেন্ট হবেন।

মেদভেদেভের এই ভবিষ্যদ্বাণীতে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। পাল্টা টুইটে তিনি লিখেছেন, “এপিক থ্রেড!!”

তবে মেদভেদেভের কিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনাও করেছেন মাস্ক।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্লাদিমির পাস্তুখোভ মনে করেন, মেদভেদেভের এসব ভবিষ্যদ্বাণী রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা অর্জন করবে। মেদভেদেভের পোস্টগুলোর অন্তত একজন হলেও পাঠক আছেন। এগুলো একজনের কাছ থেকে হলেও প্রশংসা পাবে। আর তিনি হলেন পুতিন। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit