সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

‘আগে ১০ বার বোমা মারত, এখন মারে ৭০-৮০ বার’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

১৩ বছর বয়সি নিকা সেলিভানোভা। দুই হাত নেড়ে তার বান্ধবী ইন্নাকে বিদায় জানিয়ে ট্রেনে চড়ে খেরসন ছেড়ে চলে যাচ্ছে। হৃদয়বিদারক এ মুহুর্তে অশ্রুজলে সিক্ত হয়েছে দুজনই। ছেড়ে যাওয়ার এমন কষ্ট হয়তো এর আগে কখনো অনুভব করেনি অবুঝ এ শিশু দুটি। 

নিকার মা-বাবাও চলে যাচ্ছে মাতৃভূমি খেরসন ছেড়ে। নিকার মা ইলেনা বলেন, ‘এর আগে রাশিয়া দিনে মাত্র ৭-১০ বার বোমা হামলা করত, এখন দিনে ৭০-৮০ বার বোমা হামলা করে, যা অসহনীয় মাত্রায় চলে গেছে।’

বড়দিনের পর নিকার পরিবারের মতো এভাবে খেরসন ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন হাজার ইউক্রেনীয়।খেরসনের বিভিন্ন চেকপয়েন্টে গাড়ির লাইনে যানজট তৈরি হয়েছে। খবর বিবিসির। 

কেউ খেরসন ছেড়ে ইউক্রেনের অন্য কোনো শহরে যাচ্ছেন, কেউবা দেশ ছেড়েই পালাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর লাখো মানুষ পার্শ্ববর্তী পোল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। 

এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসনে বড়দিনের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

রুশ বিমানবাহিনীর চালানো এ হামলায় খেরসনের কেন্দ্রীয় ভাগের বেশ কয়েকটি আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit