সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা বলছে বিরোধীরা : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা এখন মেট্রোরেলের ভাড়া নিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুর ১২টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেছেন, দুর্নীতি পায়নি। অন্য কিছু পায় না। এখন বলে ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে, তখন নেত্রী বললেন, এটায় (মেট্রোরেলে) আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। শেখের বেটি দেখিয়েছেন, আমরা পারি।

সেতুমন্ত্রী বলেন, ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন।  

ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার, বিষোদগার এসব আমরা মোকাবিলা করবো। শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল। তাদের (বিরোধীদের) আজ বড়ই জ্বালা। তাদের এখন অন্তর্জ্বালা।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit