সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

নতুন ডিক্রি জারি করলেন পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেলের মূল্য নিয়ে নতুন একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি এ ডিক্রি জারি করেন। 

এ ডিক্রিতে যেসব দেশ ও কোম্পানি পশ্চিমা দেশগুলোর ‘তেলের মূল্য বেঁধে দেওয়ার’ নিয়ম মেনে চলবে, তাদের কাছে অপরিশোধিত তেল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর আলজাজিরার। 

জানা যায়, সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণ করে দেয়। তারা জানায়, যেসব কোম্পানি বা দেশ ৬০ ডলারের বেশি  দিয়ে তেল কিনবে তারা এসব জোটভুক্ত দেশগুলোর ইনস্যুরেন্স ও পরিবহণসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে না। চলতি বছরের ৫ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়।

ওই সময় রাশিয়ার পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। তারা জানায়, মূল্য বেধে দেওয়ায় কঠোর জবাব দেওয়া হবে। অবশেষে মঙ্গলবার সেই জবাব দিলেন পুতিন। 

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব দেশ তেলের মূল্য বেঁধে দিয়েছে এবং এর সঙ্গে যোগ দিয়েছে সেসব দেশের কাছে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাস অপরিশোধিত তেল রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অন্যান্য তেল পণ্য নিয়েও পরবর্তীতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন বলে ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।  

রাশিয়া যেন তেল বিক্রি করে যুদ্ধের অর্থের যোগান না দিতে পারে সে জন্য তাদের সমুদ্রবাহিত অপরিশোধিত তেলের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিয়েছিল পশ্চিমারা। যদিও রাশিয়া এখন ওই মূল্য থেকে কম দামে ভারত-চীনের মতো দেশগুলোর কাছে তেল বিক্রি করছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। যদি আন্তর্জাতিক বাজারে তাদের তেল রপ্তানি বিঘ্ন ঘটে তা হলে বিশ্বব্যাপী জ্বালানির সংকট দেখা দিতে পারে। তেল নিয়ে পুতিনের ডিক্রি জারির পরই বাজারে এর প্রভাব পড়েছে এবং মূল্যবৃদ্ধি পেয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit