রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

ইন্দোনেশিয়ার তীরে ভিড়ল নৌকা ভর্তি রোহিঙ্গা, জরুরি চিকিৎসা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক মাস সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি। এতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিলেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ।

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’ 

এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’ 

প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’ 

একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’ 

মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর সোমবার আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। 

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল। 

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit