রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

*বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জার্নাল অফিসের শুভ উদ্ভোধন#

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জার্নাল অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ ডিসেম্বর(২০২২)  মঙ্গলবার সকাল সাড়ে নটায়  বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের দ্বিতীয় তলায়  প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ জার্নাল অফিস উদ্বোধন করেন। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে  এ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জার্নালের নিজস্ব কোন কার্যালয় ছিল না।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যগবেষণায় সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণা আরো বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। গবেষণায় আগ্রহী করতে এখানকার শিক্ষক শিক্ষার্থীদের জন্য গবেষণা পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শিক্ষকদের পদোন্নতিসহ আপগ্রেডের জন্য প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক গবেষণা বাধ্যতামূলক করা হয়েছে।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণায় বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লক্ষ টাকা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যগবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে সমঝোতা স্মারক স্বাক্ষর অব্যাহত রেখেছি। যাতে করে আমাদের এখানকার শিক্ষক চিকিৎসকরা পেশাগত জীবনে দক্ষ হয়ে ওঠেন। আমরা চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নাল ইনডেক্সিং হোক। সবকিছু ঠিকঠাক থাকলে যেভাবে কাজ এগুচ্ছে তাতে বলতে পারি, আগামী  ২০২৩ সালের জুন মাসের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় জার্নাল ইনডেক্সিং হয়ে যাবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার প্রয়োজন। আশা করি সবাই সহযোগীতা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহোদয়কে জার্নাল কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জার্নাল কমিটির যুগ্ম এডিটর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক ।

এসময় বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম,  সার্জারি অনুুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক,  প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, গাইনি বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু শাহীন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন,  এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানভীর ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোঃ নাজমুল হাসান, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফখরুল ইসলাম খালেদ, মলিকুলার বায়োলজি এন্ড বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।     

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit