বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

মহান বিজয় দিবসের জাতীয় রচনা প্রতিযোগিতায় ১ম ঢাবির তাসমিন 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে জাতীয় রচনা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাওহিদা খানম তাসমিন ১ম পুরস্কার লাভ করেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদফতর-এর আয়োজনে আজ ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার গণগ্রন্থাগার মিলনায়তনে “বিজয়ের পঞ্চাশ বছর ও বাংলাদেশের উত্থান” শীর্ষক জাতীয় রচনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মোছা. মরিয়ম বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন। 

উল্লেখ্য, তাওহিদা খানম তাসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সাবেক পরিচালক মো: আশরাফ আলী খানের কনিষ্ঠ কন্যা।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit