রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শততম টেস্টে শতরান, অনন্য নজির গড়লেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিজের শততম টেস্টে শতরান করে অনন্য নজির গড়লেন অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে এই শতরান এল ওয়ার্নারের ব্যাট থেকে। টেস্টে এর আগে ২৪টি শতরান থাকলেও ওয়ার্নারের কাছে এই ২৫তম শতরানটি একটু আলাদা। কেননা, এটি তার শততম টেস্ট। এক সময় বলবিকৃতির অভিযোগে যিনি নির্বাসিত হয়ে গিয়েছিলেন, সেই ওয়ার্নার শততম টেস্ট খেলে ফেললেন। সেই ম্যাচ স্মরণীয় করে রাখলেন শতরান দিয়ে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সোমবার থেকে শুরু হওয়া টেস্টের দ্বিতীয় দিনে শতরান এল ওয়ার্নারের ব্যাট থেকে। চা বিরতি পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন ১৩৫ রানে। রিকি পন্টিংয়ের পর ওয়ার্নার দ্বিতীয় অস্ট্রেলীয় যিনি শততম টেস্টে শতরান করলেন। 

বিশ্বে এমন কীর্তি ওয়ার্নারের আগে গড়েছেন ন’জন। ১৯৬৮ সালে প্রথম কোনও ব্যাটার শততম টেস্টে শতরান করেন। ইংল্যান্ডের কলিন কৌড্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শততম টেস্টে ১০৪ রান করেছিলেন। গত বছর এই তালিকায় নবম ব্যাটার হিসেবে নাম ওঠে জো রুটের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শতরান নয়, দ্বিশতরান করেছিলেন তার শততম টেস্টে। এবার যোগ হল ওয়ার্নারের নাম।

কৌড্রের পর শততম টেস্টে শতরান করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ১৯৯০ সালে শততম টেস্টে শতরান করেন। অ্যালেক্স স্টুয়ার্ট (ইংল্যান্ড), ইনজামাম উল হক (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)শততম টেস্টে শতরান করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল ওয়ার্নারের নাম।

উল্লেখ্য, এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলবিকৃতি করার অভিযোগ উঠেছিল ওয়ার্নারের বিরুদ্ধে। সেই দেশের বিপক্ষেই নিজের শততম টেস্ট খেলতে নেমে শতরান করলেন তিনি। এমন একটা সময় করলেন যখন তার টেস্ট ক্রিকেটে সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না। ওয়ার্নার টেস্টে শেষবার শতরান করেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। প্রায় তিন বছর পর শতরান এল ওয়ার্নারের ব্যাট থেকে। এই বছর ১০টি টেস্ট খেললেও (চলতি টেস্ট বাদ দিয়ে) অর্ধশতরান এসেছে মাত্র দু’টি ম্যাচে। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে এ দিন ৮০০০ রানের মাইলফলকও টপকালেন ওয়ার্নার।

৩৬ বছরের অস্ট্রেলীয় ওপেনার নিজের শততম টেস্ট খেলতে নামা নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সোমবার জাতীয় সঙ্গীতের সময় ওয়ার্নারের মেয়েরা উপস্থিত ছিল মাঠে। বাবার সঙ্গে দাঁড়িয়ে তারাও জাতীয় সঙ্গীত গেয়েছিল। মাঠে নামার আগে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। তিনি লিখেছিলেন, “অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলার স্বপ্ন ছিল। ১০০টা টেস্ট হয়ে গেল। ভাষায় এই আবেগ প্রকাশ করা সম্ভব নয়।” সেই টেস্ট তিনি স্মরণীয় করে রাখলেন শতরান দিয়ে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit