সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

বেলারুশে ভয়ংকর ইস্কানদার মিসাইল মোতায়েন রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের এক সামরিক কর্মকর্তার বরাতে সোমবার (২৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যে উদ্দেশ্যে ভয়ংকর এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, তার জন্য পূর্ণ প্রস্তুত দেশটি। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগের প্রধান লিওনিড কাসিনস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওবার্তায় বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশ প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের সেনারা তাদের প্রশিক্ষণ সম্পূর্ণভাবে সম্পন্ন করেছে। এ ধরনের সমরাস্ত্র (ইস্কানদার এবং এস-৪০০ সিস্টেম) আজ যুদ্ধের দায়িত্বে রয়েছে।’ 

আল-জাজিরা জানিয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়টি ইস্কানদার ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। এর আগে জুনে ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, বেলারুশে ইস্কানদার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করবে মস্কো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন সময় বেলারুশ ইস্কানদার ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য জানাল, যখন ইউক্রেনে যুদ্ধে সহায়তার জন্য মস্কো বেলারুশের ওপর চাপ প্রয়োগ করছে। কিয়েভে হামলার জন্য রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করছে।

ইস্কানদার একটি মোবাইল গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা সোভিয়েত-যুগের ‘স্কাড’-এর স্থলে প্রতিস্থাপিত হয়েছে। গাইডেড ক্ষেপণাস্ত্রগুলোর সীমা ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) পর্যন্ত এবং এটি প্রচলিত বা পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে। এস-৪০০ সিস্টেম হলো একটি রাশিয়ান মোবাইল, সারফেস-টু-এয়ার মিসাইল (স্যাম) ইন্টারসেপশন সিস্টেম, যা বিমান, ইউএভি, ক্রুজ মিসাইল এবং টার্মিনাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে।

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit