সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : করচি টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে আছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম দেড় শতাধিক রান করেছেন। তবে স্বাগতিকদের শুরুটা এমন ছিল না। ১৯ রানে তাদের দুই উইকেট পড়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো, দুটিই ছিল স্টাম্পিং। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দলের প্রথম দুই আউট স্টাম্পিংয়ে হলো।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসেই শিকার ধরেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ওই ওভারের তৃতীয় বলে স্টাম্প আউট হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক (৭)। এরপর ইনিংসে ষষ্ঠ ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের আরেক স্পিনার মাইকেল ব্রেসওয়েল।

তিন নম্বরে নামা শান মাসুদও ৩ রান করে স্টাম্পড হয়ে যান। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এর আগে কখনই কোনো ম্যাচের প্রথম দুই উইকেটের পতন হলো স্টাম্পিংয়ে। এমন বিশ্ব রেকর্ডের সাথে জড়িয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৫ রান। বাবর ১৬০* রানে অপরাজিত আছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit