সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস পালন করবে বাম জোট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী সমাবেশ-বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের মাধ্যমে কালো দিবস পালনের কর্মসূচি গ্রহণ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সভায় ওই দিন বিকেল ৪টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, কমিউনিস্ট লীগের শামীম ইমাম, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার প্রমুখ। সভায় প্রকৌশলী ম. ইনামুল হকের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। সভায় বলা হয়, নানাভাবে মানুষের কথা বলার অধিকারকে খর্ব করার স্বৈরাচারী প্রবণতা বেড়েই চলেছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলে দুঃশাসন রুখে দাড়াতে হবে। চলমান দুঃশাসনের অবসানে সংগ্রাম বেগবান করতে হবে।

সভায় বাম জোট ও তার শরিক দলসমূহ নিয়ে পত্রপত্রিকায় যে ধরনের খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে বিভ্রান্তি দূর করতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোট তার নীতিনিষ্ঠ অবস্থান থেকে পাঁচ দফায় ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে আশু ১০ দফা বাস্তবায়নে লড়াই করছে। এই ধারাকে বেগবান করতে অন্য বামপন্থী, প্রগতিশীল গণতান্ত্রিক, উদারনৈতিক দল ও ব্যক্তিবর্গের সাথে বৈঠক, মতবিনিময় করছে এবং করবে। বিভিন্ন ইস্যুতে প্রয়োজনে যুগপৎ আন্দোলন ও বাম গণতান্ত্রিক জোটকে সম্প্রসারিত করবে। এই গণ-আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit