সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এই বার্তা সব দেশের জন্য প্রযোজ্য কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘হ্যাঁ। সে যে দেশই হোক। আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। ’

মোমেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্য কোনো দেশের ‘প্রেসক্রিপশন’ দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ডিএনএর গভীরেই আছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধুদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকসহ ২০ জনের বেশি বিদেশি নাগরিক নিহত হওয়া সত্ত্বেও সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit