শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

স্বর্ণচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের শরণখোলা থেকে স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— শরণখোলা উপজেলার মধ্যে খোন্তাকাটা গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে আ. মালেক (৪০), রুহুল আমিন হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার (৫০), শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৫০), রব হাওলাদারের ছেলে ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) বাবা অজ্ঞাত এবং খেজুড়বাড়িয়া গ্রামের সম্ভুনাথ কুলুর ছেলে স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলু (৪৩)।

রাজশাহী ডিবি পুলিশের অ্যাডিশনাল এসপি মো. মাসুদ আলম জানান, গত ৩০ নভেম্বর গ্রেফতারকৃতরা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স থেকে রাতে তালা ভেঙে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে আসে। পর দিন জুয়েলার্সের মালিক বাবু ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলাটি পরে ডিবি পুলিশ দায়িত্ব পেলে তদন্তে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়। এর পর অনুসন্ধান চালিয়ে তাদের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল কুলুর দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ এবং গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য শহিদুল হাওলাদারের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ বিক্রির নগদ সাত লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনাসহ বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হবে বলে তিনি জানান। 

এ ব্যাপারে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, আসামিদের শরণখোলা থেকে গ্রেফতার করা হলেও মামলা যেহেতু ঈশ্বরদী থানায়, তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit