বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈল নেকমরদ পশু হাটে অতিরিক্ত টোল আদায় 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ Time View
রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সব চেয়ে বড় পরশু হাট নেকমরদে অতিরিক্ত টোল আদায়ের জন্য গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।  । ২৫ ডিসেম্বর রবিবার  সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা  টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা  করেও নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা নিচ্ছে ।

হাটে আসা  গরু ব্যবসায়ী  পীরগঞ্জ যসাইপাড়া গ্রামের  আনিসুর,প্রায়াগপুর গ্রামের চক্রমোহন,করিয়া কল্মদ্ধা গ্রামের রশিদুল  ও হরিপুর উপজেলার ভেটনা গ্রামের মোবারক  সহ চার – জন ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।  আজকে আমারা চার জনে ১০ টি গরু ক্রয় করেছি এতে ২৭০ টাকা করে বেশি হলে ২৭০০  টাকা আসে এত বেশি টাকা নিলে  আমারা ব্যাবসায় অনেক ক্ষতিগ্রস্ত হবো । আমরা এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে গরু রশিদ লেখক সইদুল বলেন  হাট ইজারাদার আমাদের নিতে বলেছে তাই আমরা নিচ্ছি । আমরা কমিশনে কাজ করি আমাদের কি দোষ ।

এ বিষয়ে হাটে আসা সাধারণ ক্রেতা বিক্রেতারা   বলেন কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদার সহ সংশ্লিষ্টরা। এ ব্যাপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি । এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি অফিসিয়াল মিটিংয়ে রংপুরে আছি,তবে হাট কতৃপক্ষ অনিয়মের মাধ্যমে অতিরিক্ত টোল আদায় করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সঙ্গে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন ,অতিরিক্ত টোলের বিষয়টি আমি দেখছি । প্রসঙ্গতঃ গত ১৮ ডিসেম্বর রবিবারে একই হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয় নিয়ে সাংবাদিকরা  সংবাদ সংগ্রহ করার জন্য হাটে গেলে  হাট ইজারাদার সাংবাদিকদের অকথ্য ও অশালীন ভাষায় গালাগাল করে।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit