রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আমরা প্রস্তুত : চীনা পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চীন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও দৃঢ়তার জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।’ 

প্রসঙ্গত, লাদাখের প্রত্যন্ত গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের সংঘর্ষের আড়াই বছর পর আজও দুটি দেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে। এরই মাঝে গত ৯ ডিসেম্বর অরুণাচলের তাওয়াঙে দুই দেশের সেনারা সংঘাতে জড়ান। এই আবহে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit