শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

নওগাঁয় ট্রাক চাপায় দম্পতি নিহত,অক্ষত ২ শিশু

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার হাঁপানিয়া বাজারের কাছে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এনজিও কর্মী মিলন হোসেন (৩৫) ও তার স্ত্রী নিথি বেগম (৩০) নিহত হয়েছেন। এসময় অলৌকিকভাবে মিলন হোসেনের মেয়ে সেমরণ(৪) ও তার ভাতিজা রিয়াদ (৩) বেচেঁ যায়। শুক্রবার বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মিলন হোসেন জেলার মান্দা উপজেলার মৈনম ইউ’পির বৈদ্যপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

নওগাঁ সদর থানার ও’সি ফয়সাল বিন আহসান জানান, মিলন হোসেন শুক্রবার ছুটির দিনের জন্য তার বাড়ি থেকে স্ত্রী,সন্তান ও ভাতিজাকে নিয়ে মোটর সাইকেলযোগে শ্বশুরবাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে যাচ্ছিলেন। হাঁপানিয়া বাজারের কাছে পেছন থেকে বালুবাহি একটি ট্রাক ওই মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলেই মিলন ও তার স্ত্রী নিথি মারা যান। মোটর সাইকেলের অপর ২ আরোহী মিলনের মেয়ে সেমরণ ও ভাতিজা রিয়াদ অক্ষত অবস্থায় বেচেঁ যায়। এই দুই শিশু স্বজনদের হেফাজতে রয়েছে। পুলিশ ওই ট্রাক আটক এবং নিহত দম্পতির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে দম্পতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে ও’সি জানান ।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit