সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জিতে সেলিব্রেশনে মেতেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা। তাদের সঙ্গে আনন্দে করতে দেখা গেছে পরিবারের সদস্যদেরও। প্লেয়ারদের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। এই আনন্দের মধ্যেই বিতর্কের জন্ম দিলেন সৌজন্যে জনপ্রিয় শেফ ‘সল্ট বে’। ফিফার নিয়ম ভঙ্গ করে বিশ্বকাপের ট্রফি হাতে ছবি তুলেছেন তিনি। তাঁর এমন কাণ্ডে হতবাক হয়েছেন সমর্থকেরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ হাতে ধরার তিনি কে?

সমর্থকদের সমালোচনার জেরে এবার মেজর সকার লিগে নিষিদ্ধ করা হয়েছে সল্টকে। এতে করে ইউএস ওপেন কাপের ফাইনালে থাকতে পারবেন না তিনি। টুর্নামেন্টটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘতম লিগ। ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিলেন পরিবারসহ লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। এ সময় ট্রফি হাতে আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গে উদযাপনে দেখা যায় সল্টকেও। লিসান্দ্রো মার্তিনেজের হাত থেকে ট্রফি নিয়ে সল্টকে ছবি ও চুমু দিতে দেখা যায়। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারকে কিছুটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। শুধু মার্তিনেজ নন, মেসিও সেদিন বিরক্তি প্রকাশ করেছেন। তাঁকে সেলফি তুলতে বারবার অনুরোধ করলে আর্জেন্টাইন অধিনায়ক ক্ষুব্ধ ভঙ্গিতে শেষে ছবি তুলতে বাধ্য হন। 

ফিফার নিয়মে আছে বিশ্বকাপ ট্রফি শুধু বাছাইকৃত ব্যক্তিরাই স্পর্শ করতে পারবেন। এই বাছাইকৃত ব্যক্তিরা হচ্ছেন চ্যাম্পিয়ন ফুটবলারদের পরিবার এবং আগের চ্যাম্পিয়নরা। এসব ব্যক্তিদের সঙ্গে ট্রফি হাতে নিতে পারবেন দেশের প্রধানরাও। উল্লেখ্য, বিশ্বব্যাপী সল্ট বে নামে পরিচিত হলেও তাঁর প্রকৃত নাম নুসরেত গোকচে। যিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ধনী বাবুর্চিদের একজন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit