সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ফিলিস্তিন ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা চিলির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে লাতিন আমেরিকার দেশ চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এই পরিকল্পনার কথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় চিলির রাজধানী সান্তিয়াগোতে শহরের বৃহৎ ফিলিস্তিনি সম্প্রদায়ের আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা দেন তিনি।

এ সময় গ্যাব্রিয়েল বোরিক বলেন, “আমি একটি ঝুঁকি নিচ্ছি। আমরা ফিলিস্তিনে চার্জ ডি অ্যাফেয়ার্স থেকে আমাদের সরকারি প্রতিনিধিত্ব আরও বাড়াতে যাচ্ছি। এখন আমরা ফিলিস্তিনে একটি দূতাবাস খুলতে যাচ্ছি।”তিনি আরও বলেন, এই দূতাবাস ফিলিস্তিনিদের তাদের প্রাপ্য প্রতিনিধিত্ব দেওয়ার জন্য কাজ করবে। 

তবে দূতাবাসটি ঠিক কোথায় অবস্থিত হবে তা উল্লেখ করেননি তিনি। জানা গেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার বিষয়ে চিলির পরিকল্পনা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলাও বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, এ বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়রেখা নেই এবং ফিলিস্তিন ও ইসরায়েল উভয়কেই বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যাবে চিলি। 

এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী ফিলিস্তিনিরা চিলির এই পদক্ষেপের ব্যাপক প্রশংসা করেছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের সমর্থনে চিলি ও তার প্রেসিডেন্টের নীতিগত অবস্থান নিশ্চিত করছে।”

জানা গেছে, চিলির ফিলিস্তিনি সম্প্রদায়ে ৩ লাখেরও বেশি মানুষ রয়েছে বলে অনুমান করা হয়। যাদের মধ্যে অনেকেই মূলত পশ্চিম তীরের বেথেলহেম এলাকার বিভিন্ন পরিবার থেকে এসেছেন।

এর আগে ১৯৯৮ সালে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে একটি প্রতিনিধি অফিস খোলে চিলি। এরপর ২০১১ সালে দক্ষিণ আমেরিকার এই দেশটি ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং ইউনেস্কোতে ফিলিস্তিনের প্রবেশকে সমর্থন দেয়।

এদিকে চিলিতে ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা চিলি সরকারের ঘোষণার বিষয়ে প্রকাশ্য বিবৃতি দেবেন না। সূত্র: আল জাজিরা, রয়টার্স, আল-আওসাত

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit