সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, নারীদের ধরপাকড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলে বিক্ষোভে অংশ নেওয়া অন্তত পাঁচ নারীকে আটক করেছে তালেবান।

বিবিসি জানিয়েছে, তিনজন সাংবাদিককেও আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াশোনার পথ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে তাখার প্রদেশেও বিক্ষোভ হয়েছে।

তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোকে নারীদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা জারির পরদিন বুধবার কয়েকশ নারীকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা।

তালেবানের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং পরিবেশ মূল্যায়ন করেছেন তাদের আলেমরা। ‘যথাযথ পরিবেশ তৈরি’ না হওয়া পর্যন্ত নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষেধ থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া কিছু ভিডিতে দেখা যায়, হিজাব ও বোরকা পরা নারীরা কাবুলের রাস্তায় বিক্ষোভ মিছিল করছেন। তাদের হাতে রয়েছে ব্যানার এবং তারা স্লোগান দিচ্ছেন।

বিক্ষুব্ধ নারীদের দলটি কাবুল ইউনিভার্সিটির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছিল। তবে তালেবান প্রশাসন বিশ্ববিদ্যালয়টির সামনে প্রচুর সংখ্যক নিরাপত্তরক্ষী মোতায়েন করার কারণে নারীদের সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন নারী বিবিসি-কে বলেছেন, বিক্ষোভের সময় তালেবান প্রশাসনের নারী কর্মকর্তারা তাদের মারধর করেছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেছেন, তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত কোনো রকমে পালিয়ে তিনি আটক হওয়া এড়িয়েছেন।

তিনি আরো বলেছেন, আমাদের মধ্যে বেশ কয়েকজন তালেবানের নারী সদস্য ঢুকে গিয়েছিল। তারা আমাদের কয়েকজনকে মারধর করে, কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit