বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জেনে নিন আজকের রাশিফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২১ ডিসেম্বর, রোজ বুধবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। প্রিয়জনের সান্নিধ্যে সময় ভালো কাটবে। কোনো গুণের জন্য সমাদৃত হতে পারেন। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।

মকর : আর্থিক চাপ থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। পাওনা আদায়ে বিলম্ব হবে। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হতে পারে। ব্যবসায় মন্দা থাকলেও উন্নতির যোগ আছে। প্রয়োজনে কর্মপদ্ধতি পরিবর্তন করতে হবে।

কুম্ভ : মনের কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। কোনো বন্ধু সহযোগিতার হাত বাড়াতে পারে। বাড়তি আয়ের পথ পেতে পারেন। চিন্তা ও কাজে গতিশীলতা প্রয়োজন। কল্যাণকর কাজে যুক্ত থাকুন।

মীন : কোনো সুসংবাদ পেতে পারেন। কাজকর্মে উন্নতির যোগ প্রবল। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। ব্যবসায়ীরা ব্যবসায় আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনার দূরদৃষ্টির ওপর সাফল্য নির্ভর করবে।

মেষ : কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আয় ও অর্থক্ষেত্র অনুকূলে থাকবে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের পথ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। নতুন উদ্যোগের ফলাফল শুভ। অসুস্থদের সতর্ক থাকতে হবে।

বৃষ : কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হতে পারে। ব্যবসায় মন্দা থাকলেও উন্নতির যোগ আছে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসতে পারে। শরীর ভালো রাখুন।

মিথুন : জনসংযোগ ও প্রচারমূলক কাজে অগ্রগতি। পুরনো সমস্যা কিছুটা মিটবে। আর্থিক অবস্থা গতানুগতিক। যৌথ কাজে অগ্রগতি হবে। অন্যের ওপর আবেগপ্রসূতভাবে নির্ভর করবেন না। ইতিবাচক মনোভাব অবস্থার পরিবর্তনে সহায়ক হবে।

কর্কট : পরিবেশ অনুকূলে থাকলেও অতি উৎসাহী লোকজন বিরক্তির কারণ হতে পারে। সিদ্ধান্তহীনতায় ও দীর্ঘসূত্রতায় সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। শরীরের যত্ন নিন।

সিংহ : প্রিয়জনকে খুশি করার জন্য কোনো কিছু করতে হতে পারে। অন্যের মনে কষ্ট দেওয়ার ভয় আপনাকে সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন।

কন্যা : কাজে উন্নতির যোগ ও সুনাম বাড়বে। পারিবারিক কাজে ব্যস্ত থাকতে ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। মন কোনো ছকবাঁধা পথে চলতে চাইবে না। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনাকে প্রভাবিত করতে পারে।

তুলা : আজ নিজের চেয়ে অন্যের জন্য কাজ করে আনন্দ পাবেন। পরিবেশ পক্ষে থাকবে। কোনো ঘটনা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো প্রচেষ্টা সফল হবে। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। আনন্দে থাকুন।

বৃশ্চিক : দিনটি শুভাশুভ মিশ্রিত। সব কিছু মনমতো হবে না। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে লাভবান হতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিকটজনের পরামর্শ নিন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit