সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান

যুক্তরাজ্যে অ্যাম্বুল্যান্স ধর্মঘটের সময় মাতাল না হওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সরকার স্বাস্থ্যসেবা কর্মীদের বেতন বৃদ্ধির দাবি পূরণ করতে অস্বীকার করার পর অ্যাম্বুল্যান্স চালানোর জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে। এ ছাড়াও বুধবার অ্যাম্বুল্যান্স কর্মীরা ধর্মঘটে যাওয়ার পর দেশটির কর্তৃপক্ষ জনগণকে অযথা ঘোরাঘুরি না করতে বা ‘বদ্ধ মাতাল’ না হওয়ার পরামর্শ দিয়েছে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে মজুরি একই থাকার প্রতিবাদে ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে তিনটি অ্যাম্বুল্যান্স ইউনিয়ন ১২ বা ২৪ ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখার ডাক দিয়েছে। তবে কর্মীরা জীবন রক্ষার ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এমন পরিস্থিতিতে প্রায় ৭৫০ জন সামরিক কর্মীকে অ্যাম্বুল্যান্স চালানো বা জরুরি রসদ সরবরাহের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে সার্বিক ব্যবস্থা অত্যন্ত চাপের মধ্যে থাকবে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ন্যাশনাল মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোভিস, অ্যাম্বুল্যান্স ডাকার সংখ্যা কমানোর জন্য ধর্মঘটের সময় খুব বেশি মদ্যপান না করার বা অপ্রয়োজনীয় গাড়ি ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এখন বড়দিনের সময়। তাই আপনারা অবশ্যই ফুর্তি করবেন, তবে আপনাকে হাসপাতালে নেওয়ার মতো বদ্ধ মাতাল হবেন না। ’

মজুরি নিয়ে স্বাস্থ্যসেবার অচলাবস্থা

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সব শ্রমিকদের সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো মুদ্রাস্ফীতি কমানো। তিনি দাবি করেন, সরকারি খাতের কর্মীদের বেতন ‘দুই অঙ্ক’ হারে বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি আরো খারাপ হবে।

ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক মতামত কলামে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে ‘ইচ্ছাকৃতভাবে’ রোগীদের ‘ক্ষতি’ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ইউনিয়নগুলোকে অভিযুক্ত করেছেন।

তবে অ্যাম্বুল্যান্স কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন জিএমবির ন্যাশনাল সেক্রেটারি রাসেল হ্যারিসন এমন মন্তব্যকে অ্যাম্বুল্যান্স কর্মীদের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে। কারণ বছরের পর বছর সরকার তাদের কথা শুনতে ব্যর্থ হয়েছে। ’

সেন্ট্রাল ইংল্যান্ডে ধর্মঘটের একটি স্থান থেকে ইউনাইটেড ইউনিয়নের নেতা শ্যারন গ্রাহাম বলেছেন, ‘আমি ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রীর মতো নেতৃত্বে ব্যর্থতা কখনো দেখিনি। ’

দিকে ব্রিটেনের নার্সরা বেতন বৃদ্ধির আহ্বান জানিয়ে ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো ধর্মঘট ডাকার পরই অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit