সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

বন বিভাগের বদলি-পদোন্নতির অনিয়ম তদন্ত করবে সংসদীয় কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : সেন্টমার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নামের তালিকাসহ বিস্তারিত তথ্য পরবর্তী সভায় উপস্থাপন এবং সরেজমিনে সেন্টমার্টিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বন অধিদপ্তরে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নে আর্থিক লেনদেনসহ অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ ও খোদেজা নাসরিন আক্তার অংশ নেন।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, বন অধিদপ্তরে নিয়োগ, বদলি, পদায়নে লেনদেন, প্রভাবশালীদের তদবির হয় বলে অভিযোগ আছে। একটি স্তর থেকে আরেকটি স্তরে যেতে ন্যূনতম একটি সময় পর্যন্ত নির্দিষ্ট পদে দায়িত্ব পালন করতে হয়। সেটা না করেও পদোন্নতি হচ্ছে। কমিটি এ ধরনের এক হাজার ৫১৬টি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, সাধারণত কমিটি কারও বেনামি চিঠি গ্রহণ করে না। তবে যদি অভিযোগ সুনির্দিষ্ট হয়, তথ্য সঠিক হয়, তাহলে কমিটি এ ধরনের চিঠিও আমলে নেওয়া হবে।

সাবের হোসেন চৌধুরী জানান, দেশের প্রাকৃতিক সম্পদের অর্থনৈতিক মূল্য নিরূপণে (সিস্টেম অব এনভায়রনমেন্টাল ইকোনমিক অ্যাকাউন্টিং) কাজ শুরু হচ্ছে। ইউএনডিপির সঙ্গে পরিসংখ্যান ব্যুরো-বিবিএস যৌথভাবে এই কাজটি করবে। প্রতিবছর দেশে আড়াই শতাংশ বন উজাড় হচ্ছে, এর অর্থনৈতিক মূল্য কত। সুন্দরবন অনেক ঘুর্ণিঝড়ের ক্ষতি কমিয়ে দেয়, সেটার মূল্য কত, সুন্দরবনে যে কার্বন আছে সেটার অর্থনৈতিক মূল্য কত, এখান থেকে মানুষ মাছ, মধু আহরণ করে এসবের মূল্য কত সব ধরনের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এ বিষয়গুলো বের করা হবে।

পরে সেটা জিডিপির সঙ্গে যুক্ত করা হবে। আবার জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে প্রাকৃতিক সম্পদের যে ক্ষতি, তার মূল্যমানও জানা যাবে। এদিকে কমিটির আগের বৈঠকে পযটন এলাকা সেন্টমার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল, মোটেলের তালিকা চেয়েছিল। মন্ত্রণালয় কমিটিকে জানায়, এ ধরনের ১৬৬টি অবৈধ স্থাপনা আছে। তবে এসব প্রতিষ্ঠানের মালিক কারা, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। কমিটি এসব প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কারা, তাদের পেছনে আছে তা বিস্তারিত জানাতে বলেছে।

বৈঠকে কক্সরবাজারের চকোরিয়ায় ম্যানগ্রোভ তৈরির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নিতে এবং খুলনার বটিয়াঘাটা উপজেলা সংলগ্ন শেখ রাসেল ইকোপার্কটি বন বিভাগকে হস্তান্তর করার লক্ষ্যে জেলা প্রশাসক খুলনাকে চিঠি দিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। কপ-২৮ সম্মেলনে বাংলাদেশ থেকে কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ এবং প্রচার প্রচারণার ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিসেন্টম অব এনভায়রনমেন্ট অ্যাকাউন্টিং (এসইইএ) ইনক্লুডিং ব্লু ইকোনমি অ্যান্ড পোভার্টি এনভায়রনমেন্ট নেক্সাস প্রকল্পের সার্বিক সহযোগিতার লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে তথ্য-উপাত্ত দিয়ে সব ধরনের সহায়তা দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit