সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান

নিরপেক্ষতার প্রশ্নে আপস নয়: ইসি আহসান হাবিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখিত আকারে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে ফোন দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নয়। অভিযোগটির বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানকে তাৎক্ষণিক ফোন দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে সিসি ক্যামেরা স্থাপন করা দুরুহ ব্যাপার। প্রতিটা সাংবাদিকের চোখই আমাদের সিসি ক্যামেরা মতো। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচন করতে আমরা কারো কাছে আপস করবো না।

আগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌরসভা জামায়াতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন ও ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।

নির্বাচনে ৩১ হাজার ৬৩৬ ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit