রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

পেলের শারীরিক অবস্থার অবনতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস স্পোর্টস ডেস্ক : কিডনি ও হৃৎপিণ্ডের সমস্যার কারণে এবারের বড়দিন হাসপাতালেই কাটাতে হয়েছে সর্বকালের সেরা ফুটবলার খ্যাত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিসৎকরা জানিয়েছেন, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে তাকে। খবর দ্য গার্ডিয়ানের। 

কাতার বিশ্বকাপ চলাকালে নভেম্বরের শেষ দিকে হাসপাতালে ভর্তি হন পেলে। এরপর জানা যায়, শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে তার। কিন্তু সবশেষ বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আরও নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলারের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন পেলের মেয়ে কেলি নসিমেন্তো। ‘এবার আমাদের বাড়িতে বড়দিন উদযাপন করা হবে না। চিকিৎসকদের সঙ্গে মিলে বেশ কিছু কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আলবার্ট আইন্সটাইন হাসপাতালে নতুন পরিবার যে সেবা দিচ্ছে তার জন্য এখানে থাকাই ভালো হবে।’ 

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছিল তার।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit