রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

চীনে গেল করোনার প্রথম বিদেশি টিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের তৈরি বায়োএনটেক করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ চীনে পাঠিয়েছে জার্মানি। এর মধ্য দিয়ে মহামারীর শুরুর পর প্রথমবারের চীনে ঢুকল প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী কোনও বিদেশি টিকা।

চীনে বসবাসরত জার্মানদের জন্য প্রাথমিকভাবে এই ভ্যাকসিন পাঠানো হয়েছে। জার্মানির একজন সরকারি মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কখন এবং কি পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জার্মানি তাদের নাগরিক ছাড়াও চীনে বসবাসরত আরও প্রায় ২ লাখ ইউরোপিয়ান অভিবাসীর জন্য ভ্যাকসিন পাঠাতে চায়- এমনটিই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অন্যান্য দেশের অভিবাসীরাও যদি জার্মান ভ্যাকসিন নিতে চায় তাহলে তাদের যেন সেই সুযোগ দেওয়া হয় সে ব্যাপারেও জোর দেবে দেশটি।

গত মাসে বেইজিং সফর করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ওই সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি করেন  চীনে বসবাসরত জার্মানদের বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হবে। ওই চুক্তির অংশ হিসেবেই চীনে নিজেদের উৎপাদিত ভ্যাকসিন পাঠিয়েছে জার্মানি। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit