রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

চীনকে কাবু করা করোনার উপধরন মিলল ভারতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের যে নতুন প্রজাতি চীনে মাথাচাড়া দিয়েছে, এবার তার খোঁজ মিলল ভারতে। ইতোমধ্যে চার ভারতীয় নাগরিকের শরীরে নতুন ওই প্রজাতির খোঁজ মিলেছে। এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭, প্রজাতিটি বিএ.৫-য়ের একটি অংশ বা পার্ট। এর সন্ধান মিলেছে ভারতের গুজরাট ও উড়িষ্যা রাজ্যে।  করোনার এই উপধরনে চীনে নতুন করে ব্যাপক সংক্রমণ শুরু হয়েছে।

করোনার নতুন প্রজাতি চীনে প্রভাব বিস্তার শুরু করলেও এত তাড়াতাড়ি ভারতে সন্ধান মিলবে, সম্ভবত আশা করেননি ভারতের বিশেষজ্ঞরা। বুধবার (২১ ডিসেম্বর) নতুন প্রজাতির অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত করেছে ভারত। এদিন করোনা নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নয়াদিল্লিতে বৈঠক ডেকেছিলেন। সেখানে বলা হয়, ভারতে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে শনাক্তের সংখ্যা বাড়ছে না। কিন্তু, তা সত্ত্বেও করোনা পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখা প্রয়োজন।

নতুন শনাক্ত এবং নতুন প্রজাতি ভাইরাসের প্রকৃতির দিকে বাড়তি নজর রাখার সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের বৈঠকে। সরকারিভাবে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, এখনই আতঙ্কের কিছু নেই, তবে করোনা পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলতে হবে। ভারতীয় বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, করোনার এই নতুন প্রজাতির অস্তিত্ব নিয়ে এখনই সচেতন না হলে সামনে সমস্যা জটিল হতে পারে। কারণ, নতুন প্রজাতিটি চীনে ইতিমধ্যে সমস্যা সৃষ্টি করেছে। বলা হচ্ছে, ওমিক্রন বিএফ.৭ ভ্যারিয়েন্টটি ব্যাপক সংক্রমণযোগ্য। ফলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিছুদিন আগেই কোভিডবিধি শিথিল করে চীন প্রশাসন। এরপরই সে দেশে হু হু করে বাড়তে থাকে সংক্রমণ, বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। চীনে একদিকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যেমন চাপ বেড়েছে দেশটির হাসপাতালগুলোর ওপর, তেমনই মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। শুধু চীন নয়, কোভিড সংক্রমণ বেড়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কে মতো দেশগুলোতেও।

সূত্র : এনডিটিভি।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit