রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির

মুমিনুলের ফিফটি, চা বিরতি শেষে মাঠে টাইগাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে বড় কোনো জুটিই গড়তে দিচ্ছে না ভারত। জুটি গড়ে উঠলেই আঘাত হানছে বাংলাদেশ শিবিরে। সাকিবের বিদায়ের পর মুশফিকও ভালো শুরুর পর বিদায় নিয়েছেন। তবে সতীর্থদের এমন আসা-যাওয়ার মাঝেই স্বস্তির এক ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক। 

প্রথম সেশনটা ভালোয়-মন্দে কাটলেও দ্বিতীয় সেশনে যেন খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেটের সাথে দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে সাকিব আল হাসানের দল। চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। মুমিনুল ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ক্রিজে। তবে দ্বিতীয় সেশনে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে অর্ধশতকের দেখা পেয়ে গেছেন মুমিনুল। 

এর আগে দিনের শুরুতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তবে দলীয় ৩৯ রানে ফিরে যান জাকির, ১৫ রান করে।  ঠিক পরের ওভারেই আম্পায়ার্স কলের বলি হয়ে শান্তকেও বিদায় নিতে হয় ২৪ রানের মাথায়। তবে সাকিব আর মুমিনুল মিলে সে ধাক্কা সামলে সেশনটা কাটান নির্বিঘ্নেই।  মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আগের ১৬ রানের সঙ্গে কোনো রান যুক্ত না করেই ফিরে যান সাকিব। এর পর ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ফিরেছেন ২৬ রানে এবং লিটন ২৫ রানে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit