বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে স্কুল শিক্ষকদের শাহবাগ অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে আসা বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষা-এনিটিআরসিএ নিবন্ধনধারীরা এবার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন। বুধবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নিবন্ধনধারীরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেন। এতে রাস্তার যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে, তবে সীমিত পরিসরে যানবাহন চলছে।  

এর আগে চলতি বছরের ৫ জুন থেকে প্যানেল বিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণ-অনশন শুরু করে নিবন্ধনধারীরা। আজ বুধবার তাদের অনশনের ২০০তম দিন চলমান। অবরোধ করা নিবন্ধনধারীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা অনেকদিন ধরে শাহবাগে প্যানেল ভিত্তিক  চাকরি দাবিতে গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেবো না।

এসময় সড়কে অবস্থান নিয়ে তারা ‘সনদ যার, চাকরি তার’,’প্যানেল ভিত্তিক নিয়োগ চাই’,’প্যানেল নিয়ে দূর্নীতি, মানি না, মানবো না’,’গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে; সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit