শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ট্রেনের নীচে কাটা পড়ে নিহত আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হয়ে আউটারে আসলে ওই অজ্ঞাতনামা নারী ট্রেনে কাটা পড়েন। এসময় ওই নারীর শরীর খন্ড বিখন্ডিত এবং থেঁতলে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে মেথিকান্দা স্টেশন মাস্টার কে খবর দেন। পরে নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। চেহেরা বিকৃত হওয়ায় নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী ভিক্ষুক অথবা মানসিক রোগী ছিলেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মেথিকান্দা রেলস্টেশন মাস্টার সূত্রে নিহতের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit