বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম

ঘরের শত্রু বিভীষণ? সেনাবাহিনীদের যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ৩০০ দিন হলো। তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই কোনো পক্ষ থেকে। নতুন নতুন কৌশলে এগিয়ে যাচ্ছেন পুতিন ও জেলেনস্কি। এবার নিজ সেনা দলের মধ্যে বিশ্বাসঘাতক আছে কিনা সেদিকে সতর্ক থাকার ব্যাপারেও জোর দিয়েছেন পুতিন। খবর আলজাজিরার। 

এ সময় পুতিন আরও বলেন, ‘ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাটা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এফএসবি) দায়িত্ব।’ গত সেপ্টেম্বরে ইউক্রেনের কয়েকটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত ঘোষণা করে রাশিয়া। কিয়েভ এবং তাদের পশ্চিমা মিত্ররা এ অন্তর্ভুক্তিকরণের স্বীকৃতি না দিয়ে একে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।  

দখল করা এ চার অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে এফএসবিকে উদ্দেশ্যে করে পুতিন বলেন, ‘তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা, তাদের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ও স্বাধীনতা নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করাটা আপনাদের দায়িত্ব।’  নিরাপত্তা বাহিনীকে আরও অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit