শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জনতার ভিড়ে হেলিকপ্টার চড়ে বিয়ের উৎসব পালিত । 

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ Time View
আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া মাঠে জাঁকজমক পরিবেশে হেলিকপ্টারে বিয়ে করতে আসেন আমেরিকা প্রবাসী জাবের মিয়া। জানা যায়, হবিগঞ্জের,বানিয়াচং উপজেলার,মথুরাপুর গ্রামের মো.হারুন মিয়ার ছেলে আমেরিকা প্রবাসী মো.জাবের মিয়া’র সাথে বিবাহ তে আবদ্ধ হন। হবিগঞ্জ জেলার,বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা, জনাব, মো.হাবিবুর রহমান চৌধুরী’র একমাত্র কন্যা চৌধুরী ইসরাত জাহান নওশীন। 
সোমবার (১৯ ডিসেম্বর) ২০২২ খ্রিঃ দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার ১০রেল গেইট অবস্থিত টি ভ্যালি রেস্টুরেন্টে  বিয়ের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর জনাব, মীর এম এ.সালাম জানান,চৌধুরী ইসরাত জাহান নওশীন আমার ভাগ্নির বিয়েতে, জামাই হবিগঞ্জ থেকে এসেছেন কন্যাকে নিয়ে যেতে।

তিনি দুপুরে শ্রীমঙ্গলে হেলিকপ্টার যোগে আসেন, পরবর্তীতে বিয়ে সম্পুর্ণ হওয়ার পরে হেলিকপ্টারের মধ্যমে কন্যাকে নিয়ে যান। আমেরিকান প্রবাসী বর মো.জাবের মিয়া, বিয়ের জন্য শ্রীমঙ্গল ভিক্টোরিয়ান মাঠে হেলিকপ্টারে চড়ে আসায় এতে জনতার ভিড় দেখাযায় । এতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit