বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

আমি কেমন বোকার মত এখনো কানতেছি: পরীমনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। এরপর দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে দ্বিতীয়বার শিরোপা জিতে আর্জেন্টাইনরা। এরপর ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপাবঞ্চিত হয়। ম্যারাডোনা বিশ্বকাপ উপহার দিয়ে যাওয়ার পর ৩৬ বছরে কেটে যায়। শিরোপার এই খরা কাটালেন লিওনেল মেসি।  তার পায়ের জাদুতে কাতার বিশ্বকাপে জিতে তৃতীয়বার শিরোপা ঘরে তুলে নেয় আর্জেন্টাইনরা। 

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে ট্রফি ওঠায় দেশের আর্জেন্টিনা সমর্থক শোবিজ তারকারাও ফেটে পড়েছেন উল্লাসে। সোশাল মিডিয়ায় চলছে তাদের আর্জেন্টিনা ও মেসি বন্দনা। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার ঘোর সমর্থক। ঢাকাই ছবির এ নায়িকা যতটা না আর্জেন্টাইন সমর্থক তার চেয়ে বেশি মেসিভক্ত। মেসির প্রতি তার অন্য রকম মুগ্ধতা বলেই জানালেন। মেসি যখন বল নিয়ে দৌড় দেয়, পরীমনির তখন হার্ডব্রিট বেড়ে যায়। তার পায়ে বল গেলেই পরীমনির হৃদয়ে অন্যরকম আনন্দ কাজ করে।

বিশ্বকাপে পছন্দের দলের প্রতিটি ম্যাচের পর তার ফেসবুক পোস্ট বুঝিয়ে দিত, তিনি চাইছেন মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। রোববার রাতের ফাইনালে আর্জেন্টিনা জেতার ঘণ্টা দুয়েক পরে ফেসবুকে দুটি কান্নার ইমোজি দিয়ে পরীমনি লেখেন, ‘আমি কেমন বোকার মত এখনো কানতেছি।’ সেই পোস্টে স্বামী শরিফুল রাজকে ট্যাগ করে আব্দার করেছেন তাকে আর্জেন্টিনা নিয়ে যাওয়ার জন্য। মেসিদের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে পরীমনি জানান শান্তিবার্তা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit