শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

কাটা বাছার ঝামেলা এড়াতে তৈরি করুন সুস্বাদু মাছের পুডিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যারা ভাবছেন, পুডিং একটি মিষ্টি খাবার, তাই মাছের পুডিং কি ভালো হবে? তাদের জন্য বলছি, পুডিং শুধু দুধ আর ডিম দিয়ে তৈরি করা যায় এমনটা কিন্তু নয়। রান্নার উপায় জানা থাকলে অনেকভাবেই রান্নাকে সুস্বাদু ও আকর্ষণীয় করা সম্ভব।

যারা মাছ দিয়ে ভিন্ন ধরনের কোনো খাবার তৈরির কথা ভাবছেন, তাদের জন্য আজকের বিশেষ আয়োজন। আজ আপনারা জানবেন, সুস্বাদু মাছের পুডিং তৈরির সহজ একটি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে মাছের পুডিং তৈরি করতে আপনার প্রয়োজন হবে কাঁটা ছাড়া মাছ ৫০০ গ্রাম, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, ডিম ২টি, পেঁয়াজ বাটা ১ চা চামচ, তরল দুধ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ ১/৪ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, কোরানো চিজ ১ টেবিল চামচ, মাখন ২৫ গ্রাম।

যেভাবে তৈরি করবেন: মাছের পুডিং তৈরি করতে প্রথমেই মাছ সেদ্ধ করে চামড়া ও কাঁটা ফেলে দিন। এরপর তাতে বিস্কুটের গুঁড়া মেশান।

এরপর অন্য একটি পাত্রে দুধের সঙ্গে ডিম, পেঁয়াজ বাটা, লবণ ও গোলমরিচ ভালো করে মিশিয়ে নিন। লেবুর রস মেশান। এবার মাছের সঙ্গে এই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন।

মিশ্রণটি যদি খুব শুকনো মনে হয় তাহলে সামান্য একটু তরল দুধ মিশিয়ে নিতে পারেন। এবার একটি পাত্রে মাখন মাখিয়ে মিশ্রণটি দিন। ওপরে অল্প পরিমাণে বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন।

তার উপরে কোরানো চিজ ছড়িয়ে দিন। মাখন ছোট ছোট টুকরা করে উপরে দিয়ে ২০ থেকে ২৫ মিনিট ওভেনে বেক করুন। নয়তো গ্যাসের চুলায় ঢাকনাসহ বড় একটি পাত্রে স্ট্রেইনারের ওপর মাছের পুডিংয়ের পাত্রটি দিয়ে ঢেকে অপেক্ষা করুন ১ ঘন্টার মতো।

মাছ সিদ্ধ হয়েছে কিনা তা একটি টুথপিকের সাহায্যে পরীক্ষা করে নিন। টুথপিকে পুডিংয়ের কোনো অংশ লেগে না থাকলে তা ওভেন বা চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নরমাল ফ্রিজে রাখুন।

পরের দিন ফ্রিজ থেকে বের করে হালকা গরম করে নিয়ে সকালের নাশতায় কিংবা দুপুর বা রাতের খাবারে উপভোগ করুন এর মজাদার স্বাদ। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit