শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আইন এখন বেআইনি লোকের হাতে : ইবরাহিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ আইন এখন বেআইনি লোকের হাতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মাদ ইবরাহিম বীরপ্রতীক। তিনি বলেন, যতদিন বেআইনি লোক আইনকে হ্যান্ডেল করবে, ততদিন আইনের সেই মর্যাদা থাকবে না। এই বাংলাদেশও নিরাপদ হবে না।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুলের পরিবারকে অভিনন্দন জানানো অবশ্য কর্তব্য উল্লেখ করে মোহাম্মদ ইবরাহিম বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সাহসী বীরপুরুষ। তিনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করছেন। এজন্য তার পরিবারকে অভিনন্দন জানিয়ে যাওয়া আমাদের অবশ্য কর্তব্য। তাদের বুঝাতে হবে, আমরাও তার কষ্টে মনবেদনায় রয়েছি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকার কোনো পরিবারের ইজ্জত রক্ষা করছে না। আমরা ব্যথিত চিত্তে স্মরণ করছি, মধ্যরাতে চতুর্দিকের বাতি বন্ধ করে, বাড়ি ঘেরাও করে তারা বাড়িতে ঢুকেছিল। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

‘এই সরকার বেআইনি কাজ করছে তো করছেই। আমরা আশা করব, অন্তত অশোভন কাজ থেকে বিরত থাকবে। সকল পরিবারের নিরাপত্তা এবং ইজ্জত রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।’ যোগ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান।

আগামী ৩০ ডিসেম্বর যে গণমিছিল হবে, তার সাথে আমরা ১১টি দল অবশ্যই রয়েছি। ১১টি দল তাদের দক্ষতা ও সক্ষমতা অনুযায়ী ইনশাআল্লাহ কর্মসূচিতে উপস্থিত থাকব।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (জাফার) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মাদ আবু তাহের, জাতীয় পার্টি (জাফার) মহাসচিব আহসান হাবিব লিংকন, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব ফারুক রহমান প্রমুখ।

কিউএনবি/বিপুল/১৮.১২.২০২২/ রাত ১১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit