রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রাথমিকে বাতিল শীতকালীন ছুটি, শিক্ষকদের চাপা ক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শীতকালীন অবকাশের জন্য নির্ধারিত ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আসন্ন বৃত্তি পরীক্ষা, বই বিতরণ উৎসব এবং তৃতীয় প্রান্তিকের ফল প্রকাশের লক্ষ্যে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাপ্য ছুটি বাতিল করার সিদ্ধান্তে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

রবিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ছুটির তালিকায় যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে।

এতে আরো বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশসংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশুখ্রিস্টের জন্মদিনের (বড়দিন) ছুটি বহাল থাকবে।

এমন নোটিশ পেয়ে হতাশা প্রকাশ করে অধিদপ্তরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, ‘অধিদপ্তর থেকে বারবার অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করেই বৃত্তি পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছিল। এখন আবার শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। ’ 

অপর এক প্রধান শিক্ষক বলেন, ‘নোটিশের বিষয়ে বলা হয়েছে ‘ছুটি সংক্রান্ত’, অথচ এটি ছিল ছুটি বাতিল সংক্রান্ত নোটিশ। হয়তো সেখানে শিক্ষিত লোক নেই, অন্যথায় জেনে বুঝে আমাদের সঙ্গে তামাশা করছে। ’

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit