রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

মৃত্যুর আগে একবার তোমাকে জড়িয়ে ধরতে চাই, মেসিকে খোলা চিঠি শিক্ষিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনালের আগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবেগঘন বার্তা পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখন পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেললেও একবারও তিনি ছুঁতে পারেননি শিরোপা। নিজের শেষ বিশ্বকাপে সেই খরা ঘোচাতে মরিয়া এ তারকা ফুটবলার।

ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়কের প্রথম শিক্ষক মনিকা ডোমিনা ভালোবাসায় মোড়া খোলা চিঠি পাঠিয়েছেন মেসিকে। সেই চিঠিতে মনিকা লিখেছেন— মৃত্যুর আগে অন্তত একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চাই।

মনিকা লিখেছেন— ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি মেসি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ। কখনো বদলে যেও না। তোমার জীবনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি।

তিনি আরও লিখেছেন— এত এত বিপর্যয়ের মাঝে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটি আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটি আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।

মেসি সফলতার দিক দিয়ে পাহাড়সম উচ্চতায় পৌঁছে গেলেও মনে রেখেছেন ঠিকই মনিকাকে। গত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্কুলজীবনের কোনো শিক্ষকের কথা তার মনে আছে কিনা।

মেসি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন, আমার মনে আছে মনিকা ডোমিনার কথা। তিনি আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit