মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

প্রাথমিক শিক্ষক নিয়োগে নির্বাচিতদের ডোপ টেস্ট করতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এখন নির্বাচিত প্রার্থীরা নিয়োগপত্র পেতে কিছু নির্দেশনা মানতে হবে। 

ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর সেসব নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো তাদের স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।  

নির্দেশনায় বলা হয়েছে, ‘নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোনো দৈহিক বৈকল্যে ভুগছেন কিংবা উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।’

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit