সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

দুই দিনব্যাপী সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনব্যাপী সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে থাকছেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়াও।

সুপ্রিম কোর্টের এ আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বরের অনুষ্ঠান

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তন হয়। সংবিধান প্রবর্তনের সুবর্ণজয়ন্তীতে ১৭ ডিসেম্বর শনিবার সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া, পিসি। বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান। বক্তব্য রাখবেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির।

১৮ ডিসেম্বরের অনুষ্ঠান

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৮ ডিসেম্বর রোববার তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশকুমার রাসিকভাই শাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বক্তব্য রাখবেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit