বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

কঙ্গোয় ভয়াবহ বন্যা; ১৬৯ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর রাজধানী কিনশাসায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬৯ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে।

কঙ্গো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০টি ঘরবাড়ি ধসে পড়েছে।’

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit