রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

এক নজরে মেসির অর্জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জিতলেই যেন মেসির সব পাওয়া হয়ে যাবে। ক্লাব ক্যারিয়ারে মেসির অর্জন ভুরিভুরি। কোপা আমেরিকাও আছে ঝুলিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক মেসি দুরন্ত ক্যারিয়ার।

২০২২ বিশ্বকাপে মেসি

চলতি আসরে এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি। গোল্ডেন বুটের তালিকায় ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার:

> ম্যাচ: ১৭১

> গোল: ৯৬

> বিশ্বকাপে অংশগ্রহণ: ৫ বার (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২)

> বিশ্বকাপে ম্যাচ: ২৫টি (জার্মানির লোথার মাথেউসে সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড)

> বিশ্বকাপে গোল: ১১টি (আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ)

> বিশ্বকাপের ফাইনাল: ২ বার (২০১৪ ও ২০২২)

> ২০২২ বিশ্বকাপে গোল: ৫টি

> ২০২২ বিশ্বকাপে অ্যাসিস্ট: ৩টি (একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করার কীর্তি)

> ২০২২ বিশ্বকাপে ম্যান অব দা ম্যাচ খেতাব: ৪ বার (সব মিলিয়ে ১০ বার, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ)

> বিশ্বকাপে এখন পর্যন্ত ২ হাজার ১৯৪ মিনিট খেলেছেন মেসি। তার চেয়ে বেশি খেলেছেন কেবল ইতালি সাবেক তারকা ডিফেন্ডার পাওলো মালদিনি (২ হাজার ২১৭ মিনিট)।

> অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির (১৮)।

> বিশ্বকাপে নিজের প্রথম ও সবশেষ গোলের মধ্যে ব্যবধান: ১৬ বছর

> বিশ্বকাপের নকআউট পর্বে অ্যাসিস্ট: ৬টি

> দেশের হয়ে শিরোপা : কোপা আমেরিকা চ্যাম্পিয়ন (২০২১), কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স (২০২২), সামার অলিম্পিক্স (২০০৮, স্বর্ণ পদক), ফিফা যুব বিশ্বকাপ (২০০৫) চ্যাম্পিয়ন

মেসির ব্যক্তিগত অর্জন

* ব্যালন ডি’অর – রেকর্ড ৭ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২ (প্রথম চারবার ফিফা ব্যালন ডি’অর নামে), ২০১৫, ২০১৯, ২০২১ (শেষের তিনবার শুধু ব্যালন ডি’অর))

> বিশ্বকাপে গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): ১ বার (২০১৪)

> ফিফা বর্ষসেরা ফুটবলার: ১ বার (২০০৯)

> ফিফা ‘দা বেষ্ট’ মেন’স প্লেয়ার (বর্ষসেরা ফুটবলার): ১ (২০১৯)

> ইউরোপিয়ান গোল্ডেন শু (ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লিগে সর্বোচ্চ গোল): ৬ বার (২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯)

> ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল: ২ বার (২০০৯, ২০১১)

> লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দা ইয়ার: ১ বার (২০২০)

> আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার: ১৪ বার (২০০৫, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১)

মেসির ক্লাব ক্যারিয়ার

> ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন মেসি। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগে পেশাদার ক্যারিয়ারের পুরোটাই কাতালান ক্লাবটিতে খেলেন তিনি। দলটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৭৭৮) ও গোলের রেকর্ড (৬৭২) দুটিই তার।

> বার্সেলোনার হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন মেসি। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি উয়েফা সুপার কাপ, সাতটি কোপা দেল রে ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।

> ২০২১ সালে দুই বছরের চুক্তিতে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি।

> পিএসজির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন মেসি। ২৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল। ২০২১-২২ মৌসুমে লিগ ওয়ান জেতার পর গত জুলাইয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জেতেন ৩৫ বছর বয়সী মেসি।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit