রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

কোভিড: ২০২৩ সালে চীনে ১০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনের মুখে তড়িঘড়ি করে কোভিড-১৯ বিধিনিষেধ অপসারণ করেছিল চীন। কিন্তু তা হিতে বিপরীত হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাই বাড়ছে। নতুন একটি গবেষণা বলছে, কড়া পদক্ষেপ গৃহীত না হলে ২০২৩ সালে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএম) এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

আইএইচএমের ধারণা, আগামী বছরের এপ্রিলের ১ তারিখ নাগাদ চীনে করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। একই সময়ে কোভিডে মৃতের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ছাড়িয়ে যেতে পারে। আইএইচএমের পরিচালক ক্রিস্টোফার মুরে জানিয়েছেন, এই সময়ে চীনের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই করোনাভাইরাসে আক্রান্ত হবে।

আইএইচএমের গবেষণা ছাড়াও অন্যান্য গবেষণাও প্রায় একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। ইউনিভার্সিটি অব হংকংয়ের গবেষণা বলছে, চীনে গণভ্যাকসিন কার্যক্রম না চালানো হলে নতুন বছরে অন্তত ৯ লাখ ৬৪ হাজার ৪০০ জন মানুষ মারা যেতে পারে।

কেবল তাই নয়, ২০২২ সালের ‍জুলাইয়ে ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ জানিয়েছিল, যদি চীনে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ উঠে গেলে পরবর্তী ছয় মাসে কেবল ওমিক্রনের সংক্রমণেই সাড়ে ১৫ লাখ মানুষ মারা যেতে পারে চীনে। 

এদিকে করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে দেয়ার পর থেকেই এই বিষয়ক স্বাস্থ্য তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছিল ৩ ডিসেম্বর। এর আগে দেশটির কর্তৃপক্ষ জনগণের আন্দোলনের মুখে বাধ্য হয়ে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়। 

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit