শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাকিবুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের দোস্তপাড়া এলাকায় জোর্য়াদ্দার রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাকিবুল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট কদমতলার ঝনুর ছেলে। দুর্ঘটনায় একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোটরসাইকেলচালক হৃদয় হোসেন (২১) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে দোস্তপাড়া এলাকার জোর্য়াদ্দার রাইস মিলের সামনে দিয়ে মোটরসাইকেলে পোড়াদহের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু হৃদয় ও রাকিবুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অতিক্রমের সময় বাসের ধাক্কায় তাঁরা দুজন সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাকিবুল নিহত হন।

স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক হৃদয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত যুবককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit