সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বাবা-ভাইয়ের বিরুদ্ধে যত অভিযোগ হ্যারির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে এক হয়েছিল রাজপরিবারের সদস্যরা। রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগানের সাথে রাজপরিবারে বাকি সদস্যদের বিশেষ করে উইলিয়াম ও তার স্ত্রী কেটের মধ্যে দূরত্ব কমছে বলেই ধারণা করা হচ্ছিল।  কিন্তু ‌‘হ্যারি অ্যান্ড মেগান’ প্রামাণ্যচিত্র প্রকাশ্যে আসার পর তাদের বিভক্তির বিষয়টি ক্রমেই আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন হ্যারি।

২০২০ সালে রাজকীয় পরিবারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন। বিষয়টি মেনে নিতে পারেননি উইলিয়াম। এ নিয়ে সান্দ্রিংহামে পারিবারিক বৈঠকে উইলিয়াম ছোট ভাই হ্যারির সঙ্গে মতানৈক্যে জড়ান। চিৎকার-চেঁচামেচি করেন। প্রামাণ্যচিত্রে হ্যারি জানিয়েছেন, তিনি প্রথমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভাগাভাগি করে থাকতে চেয়েছিলেন। কিন্তু তাতে অনুমতি দেয়নি রাজপরিবারের বাকি সদস্যরা। পরে হ্যারি পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

হ্যারি আরও জানিয়েছেন, রাজপরিবারে যারা কাজ করেন তারাই রাজপরিবারের সদস্যদের মধ্যে বিভক্তি তৈরি করেন। হ্যারি ও উইলিয়াম এ বিষয়ে আলোচনা করে নিয়েছিলেন যে তাদের মধ্যে এই ধরনের ভুল বোঝাবুঝি হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত সেটিই হয়েছে।

বাবা ব্রিটিশ রাজা চার্লসের বিরুদ্ধেও অভিযোগ করেছেন হ্যারি। সান্দ্রিংহামে পারিবারিক বৈঠকে হাজির ছিলেন বর্তমান রাজা ও তৎকালীন প্রিন্স চার্লস ও রানি এলিজাবেথ। হ্যারি বলেছেন, সান্দ্রিংহামে পারিবারিক বৈঠকে তার বাবা এমন কিছু বলেছিলেন যা সত্য নয়। তার দাদিও চুপচাপ বসেছিলেন।

অনেকেই হ্যারির যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য মেগানকে দায়ী করেন। তবে হ্যারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার তার সিদ্ধান্ত ছিল, মেগানের নয়।

মেগানকে নিয়ে যে নেতিবাচক প্রচারণা চালানো হয় তা প্রতিরোধে রাজপরিবার কোনো সহযোগিতা করেনি। এজন্যই তিনি যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নেন।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit