রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫ হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, দাবি ইরানের

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সুপ্রিম কোর্টের মূখপাত্র ও আপিল বিভাগের রেজিষ্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, আজ ১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবসে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং আপিল বিভাগের বিচারপতিগণ সকাল পৌঁনে সাতটায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত বাংলার মানুষের মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ।

১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরনপণ যুদ্ধশেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। পাকিস্তানি হানাদাররা অবনত মস্তকে অস্ত্র নামিয়ে গ্লানিময় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)। যেসব বীর সন্তানরা প্রাণের বিনিময়ে লাল-সবুজের পতাকা ও মানচিত্র এনেছে তাদের বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পায়। সারাদেশে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি আজ পালিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit